২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধকালীন অতীত জানতে হবে তরুণদের: জন্মদিনে আকিহিতো

৭৩ তম জন্মদিনে জাপানের সম্রাট আকিহিতো বলেছেন, যুদ্ধকালীন অতীত জানতে হবে তরুণদের।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Dec 2006, 01:20 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

তিনি বলেন, যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই অতীতকে ভালভাবে বুঝতে পারবে তরুণরা। সম্রাটের জন্মদিন উপলক্ষ্যে টোকিওর ইমপেরিয়াল প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে শনিবার তিনি একথা বলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকা এবং যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জাপানের বিতর্কের কোন সুরাহা হয়নি। সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ইয়াসুকুনি সমাধিক্ষেত্র সফর নিয়ে উত্তপ্ত বিতর্কের শুরু হয় দেশের ভেতরে বাইরে। ১৯৭৫ সালে সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর আর কোন সম্রাট ইয়াসুকুনি সফরে যাননি। এসব ঘটনার প্রেক্ষিতে আকিহিতোর বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তিনি বলেননি যে, যুদ্ধে নিহতদের প্রতি কিভাবে শ্রদ্ধা জানানো হবে।

সম্রাট বলেন,“যত দিন যাচ্ছে, যুদ্ধ পরবর্তী প্রজন্মের সংখ্যা ততো বাড়ছে। যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর চর্চার মধ্য দিয়েই অতীতকে ভালভাবে বুঝতে পারবে তরুণরা। আগের প্রজন্মের মানুষরা কিভাবে কোন পরিবেশে কোন বিশ্ব-ব্যবস্থায় জীবন যাপন করেছেন তা জানাটা তরুণদের জন্য জরুরী।”

তিনি বলেন,“আমি আন্তরিকভাবে আশা করি যে, যুদ্ধ এবং যুদ্ধ সম্পর্কে সঠিক ধারণা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজ ভালভাবে অব্যাহত থাকবে।”

দক্ষিণ কোরিয়া, চীন সহ জাপানের অন্যান্য প্রতিবেশীরা অভিযোগ করে আসছে যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুদ্ধে নির্যাতিত মানুষদের বিশেষত ওইসব দেশের নিপীড়ত জনতাকে অপমান করছে জাপান।