আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ৭
আফগানিস্তানে পৃথক বিস্ফোরণে বৃহস্পতিবার সাত জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
পুলিশ জানায়, হেরাতে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে নিহত হয়েছে এক পুলিশসহ চার জন। এক পুলিশ কর্মকর্তাকে লক্ষ করে ওই বোমাটি পেতে রাখা হয়। তবে তিনি বেঁচে গেলেও অপর এক পুলিশ সদস্য নিহত হয়। নিহত বাকি তিন জন বেসামরিক লোক।
এছাড়া ইরান সীমান্তবর্তী এলাকায় রিমোট কন্ট্রোল্ডড বোমার বিস্ফোরণে নিহত হয় তিন জন। ওই বোমাটি একটি সেতুর ওপর পেতে রাখা হয়েছিল।
চলতি বছর আফগানিস্তানে নিহতের সংখ্যা ইতোমধ্যেই চার হাজার ছাড়িয়েছে। এর মধ্যে এক চতুর্থাংশ বেসামরিক নাগরিক।
