বাগদাদে আত্মঘাতী বোমায় নিহত ১০
বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় ১০ ইরাকি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন।
নিহতদের মধ্যে দুজন পুলিশ রয়েছে।
বৃহস্পতিবার বাগদাদের পুলিশ রিক্রুটমেন্ট সেন্টারে এই বোমা হামলা চালানো হয়। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।
পুলিশ দেহ তল্লাশি করতে গেলে পুলিশ রিক্রুটমেন্ট সেন্টারের প্রবেশমুখে লাইনে দাড়াঁনো আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণটি ঘটায়।
এর আগেও পুলিশকে টার্গেট করে বহু আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে ইরাকের গেরিলারা।
