বিয়ের আগে এইচআইভি পরীক্ষা বাধ্যতামূলক হচ্ছে অন্ধ্র প্রদেশে
বিয়ের আগে এইচআইভি পরীক্ষা বাধ্যতামূলক করছে ভারতের অন্ধ্র প্রদেশ সরকার। বুধবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে রওশন এ কথা জানান।
তিনি বলেন, “কনডম ব্যবহার জনপ্রিয়তা অর্জন না করায় আমাদের এ ধরনের কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে।” আগামী অধিবেশনেই এ সংক্রান্ত বিল বিধান সভায় ওঠানো হবে জানিয়ে তিনি বলেন, “আশা করছি সহজেই বিলটি পাশ হবে।”
রাজ্যের মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডি বলেন, “বিয়ের আগে এইচআইভি পরীক্ষার পরিকল্পনাটি বেশ ইতিবাচক। আশা করি এটা ভালো ফল নিয়ে আসবে।”
এদিকে রাজ্য সরকারের এ পদক্ষেপেও সন্তষ্ট হতে পারেনি ইউএনএইডস। জাতিসংঘের এ সংস্থাটি বলছে, এটা হবে একটা লোক দেখানো পদক্ষেপ। দেখা যাবে ভুয়া রিপোর্ট নিয়ে মানুষ বিয়ের মণ্ডপে হাজির হচ্ছে।
ভারতের এইচআইভি আক্রান্ত ৫৭ লাখ লোকের মাঝে ১৫ লাখের বাস মধ্য প্রদেশে।
