২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণ পাওয়ার রকমফের!

আকস্মিক দুর্ঘটনার পর নববিবাহিত এক ঈশ্বর ভক্ত খ্রিস্টান বিশ্বস্ত স্বামী থেকে বহুগামী হয়ে যায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Dec 2006, 04:56 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

স্টিফেন টেম নামে সাফকের এই বাসিন্দা ভক্ত হয়ে পড়ে পর্নোগ্রাফিরও। এ অস্বাভাবিক চরিত্র পরিবর্তনের কারণে নষ্ট হয়ে যায় তার দাম্পত্য, তাকে ছেড়ে যায় স্ত্রী। কিন্তু এ ঘটনায় মঙ্গলবার লন্ডনের উচ্চ আদালত তাকে ৩১ লাখ পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

স্টিফেনের দাবি ওই দুর্ঘটনার পর তার যৌন-আকাঙ্খা প্রবলভাবে বেড়ে যাওয়ার ফলেই ঘটছে এসব ঘটনা।

আদালতে মামলা ঠুকে মালিকপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেন ২৯ বছর বয়সী স্টিফেন টেম। ‘প্রফেশনাল সাইকেল মার্কেটিং’ নামে একটি সাইকেল কারখানায় কাজ করার সময় ‘গ্যান্ট্রি ক্রেন’ থেকে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন তিনি। দু’মাস কোমায় থাকার পর তার সুস্থ হয়ে ওঠাকে ‘দৈবিক ঘটনা’ বলে উল্লেখ করেন চিকিৎসকরা।

মামলার রায়ে বিচারক মিখায়েল হ্যারিস বলেন, এ ঘটনায় স্টিফেন এবং তার নববধুর জীবন বিপর্যস্ত হয়ে গেছে। তাই তাকে এ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিচ্ছে আদালত।

এসেক্সের ওই সাইকেল কোম্পানি দাবি করেছে, আদালতে যতটা বলা হয়েছে স্টিফেনের আঘাত ততটা মারাত্মক ছিল না।