২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনে নির্বাচন জিহাদের পথ বাধাগ্রস্থ করবে: জাওয়াহিরি

আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল-জাওয়াহিরি বলেছেন, ফিলিস্তিনের নির্বাচন কোন কাজে আসবে না।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Dec 2006, 04:01 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

আল জাজিরা টিভিতে বুধবার প্রচারিত নতুন ভিডিও টেপে তিনি বলেন, ইসরায়েলি দখলদারিত্বের হাত থেকে ফিলিস্তিনের মাটি ও মুসলিম জনতাকে মুক্ত করার কাজে কোন ফল বয়ে আনবে না এ নির্বাচন।

জাওয়াহিরি বলেন, “ধর্মনিরপেক্ষ সংবিধানের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে মুসলিম ভূমি মুক্ত করার প্রচেষ্টায় ফিলিস্তিনের একটি ধুলিকণাও মুক্ত হবে না বরং জিহাদের পথ বাধাগ্রস্থ হবে।”

তিনি আরো বলেন, “জিহাদ ছাড়া অন্য সব পথই আমাদেরকে লোকসান ও পরাজয়ের দিকে ঠেলে দিবে।”

কবে বা কোথায় এ ভিডিও ধারণ করা হয়েছিল সে সম্পর্কে কিছু বলা হয়নি আল জাজিরায়। পশ্চিমাদের সমর্থিত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শনিবার আগাম নির্বাচনের ঘোষণা দিলে হামাস-ফাতাহ তুমুল সংঘর্ষে ৫ জন নিহত হয় গাজায়। আগাম নির্বাচনের ইস্যুতে পশ্চিমা নেতারা আব্বাসকে সমর্থন দেওয়ায় চরম রূপ নিয়েছে ফিলিস্তিনের সংকট।