বাগদাদে আত্মঘাতী গাড়ি বোমায় নিহত ১১
বাগদাদে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩১ জন।
বুধবার বাগদাদের দক্ষিণ-পশ্চিমের জাদরিয়া এলাকায় বাগদাদ বিশ্ববিদ্যালয়ের কাছে একটি পুলিশ চেক পয়েন্টে এই বোমা হামলা চালানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর পাওয়া গেছে।
নিহত ও আহতদের অনেকেই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
এর আগেও পুলিশ চেকপয়েন্ট টার্গেট বহু আত্মঘাতী বোমা হামলা চালায় ইরাকি গেরিলারা।
