ইন্দোনেশিয়ায় কনসার্টে পদদলিত হয়ে নিহত ১০
ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে একটি রক কনসার্টে পদদলিত হয়ে ১০ জন মারা গেছে। এদের মধ্যে তিন তরুণীসহ নয়জনই টিনএজার। মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
বুধবার পুলিশ জানায় জাভার পেকালোঙ্গান শহরের একটি স্টেডিয়ামে জনপ্রিয় ব্যান্ড দল ‘আনগু’র কনসার্ট শেষে কয়েকহাজার দর্শক-শ্রোতা তাড়াহুড়ো করে বের হতে গেলে পায়ের নিচে পড়ে মারা যায় এই ১০ জন। শহরের পুলিশ অফিসার এনগাডিনো জানান, কনসার্টটিতে দর্শকদের প্রচণ্ড ভিড় হয়। সে তুলনায় বের হওয়ার পথ ছিল কম।
পেকালোঙ্গান শহরটি রাজধানী জাকার্তা থেকে ৩৫০ কিমি দূরে অবস্থিত।
সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় কনসার্টে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা বেড়েছে।
