২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বিপন্ন পেঙ্গুইন

বছরের প্রথম ‘আ্যাডেলাই’ পেঙ্গুইনের বাচ্চা ফুটতে শুরু করেছে। তুলোর বলের মতো চমৎকার, ছোটো ছোটো পেঙ্গুইনের ছানাগুলো হাতের তালুর মধ্যে নেওয়া যায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Dec 2006, 06:46 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

পেঙ্গুইন পরিবারে নতুন অতিথিরা আসছে মহাসমারোহে। তবে তা কেবল দক্ষিণ অ্যার্ন্টাকটিকার বিভিন্ন বরফ ঢাকা এলাকায়। উত্তর অ্যান্টার্কটিকায় পেঙ্গুইনের বাচ্চা ফুটলেও তার সংখ্যা অনেক কম।

আর উত্তর অ্যান্টার্কটিকায় পেঙ্গুইনের বাচ্চা কম ফোটার সাথে বিশ্ব উষ্ণায়নের যোগসূত্র খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

বিশ্ব উষ্ণায়ন বিষয়ক গবেষক ডেভিড এইনলি অ্যান্টার্কটিকার কেপ রয়ডসে তার ক্যাম্প থেকে টেলিফোনে এ তথ্য জানান, বিশ্ব উষ্ণায়নের কারনে উত্তর অ্যান্টার্কটিকার সমুদ্রের বরফ নিশ্চিহ্ন হতে শুরু করায় সেখানে পেঙ্গুইনের সংখ্যাও দ্রুত কমে যাচ্ছে। অন্যদিকে দক্ষিণ অ্যান্টার্কটিকায় তাদের আনাগোণা বাড়ছে। এর কারণও বরফ গলতে থাকা। এতে পানিতে লাফ-ঝাপ ও মাছ ধরার সুবিধা পাচ্ছে পেঙ্গুইন পরিবারগুলো। তবে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এই অবস্থা চলতে থাকলে পরে সেখানেও অস্তিত্ব বিপন্ন হতে শুরু করে সুন্দর এই পাখি প্রজাতির।

‘অ্যাডোলাই’ এবং ‘অ্যামপারর’-এই দুই প্রজাতির পেঙ্গুইন সমুদ্রে বরফের ওপর বাস করে। অন্য সব প্রজাতির পেঙ্গুইন পানিতে থাকলেও এরা সমুদ্রের ওপরের বরফ ছাড়া থাকতে পারে না। বিশ্ব উষ্ণায়নের বিরূপ প্রভাব রোধ করতে না পারলে অচিরেই বিলুপ্ত হয়ে যেতে পারে অ্যাডোলাই ও অ্যামপারর পেঙ্গুইনের অস্তিত্ব।

রাজকীয় চালচলনের অ্যামপারর পেঙ্গুইনের চেয়ে ছোটো অ্যাডেলাই পেঙ্গুইনদের ১৯৩ টি ‘কলোনি’ বা ‘ডেরা’ রয়েছে সুদূর অ্যান্টার্কটিকায়। এসব অ্যাডোলাই পেঙ্গুইনের অনেক ডেরাই সমুদ্রের বরফ গলার সাথে সাথে হারিয়ে যাচ্ছে।