২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে ২৫ জন অপহৃত

বাগদাদে রেড ক্রিসেন্টের একটি কার্যালয় থেকে রোববার ২৫ জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Dec 2006, 06:17 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দুকধারীরা একটি ট্রাক নিয়ে মধ্য কারাদা এলাকার ওই কার্যালয়ে হানা দেয়। তারা প্রথমে নারী ও শিশুদের আলাদা করে ফেলে এবং পরে ২৫ জন পুরুষকে তুলে নিয়ে যায়। অপহৃতদের মধ্যে কয়েকজন সাধারণ নাগরিকও রয়েছেন।

হামলাকারীরা সবাই পুলিশের পোশাক পরে এসেছিল বলে রেড ক্রিসেন্ট কর্মকর্তারা জানান।

কয়েক সপ্তাহে বাগদাদে বেশ কয়েকটি অপহরণের ঘটনা ঘটেছে। গত সপ্তাহেও পুলিশের পোশাকে এসে ৩০ জনকে অপহরণ করে বন্দুকধারীরা।