২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকার প্যাসেফিক নর্থওয়েস্টে ঝড়ে নিহত ৪

মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসেফিক নর্থওয়েস্ট অঞ্চলে ঝড়ে এ পর্যন্ত কমপক্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় ৫০ লাখ মানুষ ঝড়ের পর থেকে বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Dec 2006, 01:48 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

প্রচন্ড শীত, শৈত্যপ্রবাহ এবং তুষার পড়ার কারণে প্যাসেফিক নর্থওয়েস্টের এসব এলাকায় উদ্ধার তৎপরতা মারাত্মক বিঘ্নিত হচ্ছে। এছাড়া, বিদ্যুৎ না থাকায় বাসিন্দারা শীতের সাথে লড়াই করছেন।

ওয়াশিংটন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ক্রিস গ্রেগরি। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে এই ঝড়ের তাণ্ডব শুরু হয়ে শনিবার পর্যন্ত গড়ায়। ওয়াশিংটনের কয়েকটি এলাকায় ঘন্টায় ৯০ কিমি বেগে ঝড়টি আঘাত হানে। ঝড়ে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, রোববার নাগাদ আরো একটি ঝড় প্যাসেফিক নর্থওয়েস্টে আঘাত হানতে পারে বলে আবহাওয়া সতর্কীকরণে জানানো হয়েছে।

ঝড়ে ওয়াশিংটন, অরিগন এবং ভ্যাঙ্কুভারের প্রায় দশ লাখ লোক বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের বেসরকারি বিদ্যুৎ সংস্থা ‘পিউগেট সাউন্ড এনার্জি’র মুখপাত্র গ্রান্ট রিংগেল জানিয়েছেন, বিদ্যুত পরিবাহী লাইন ভেঙে পড়ার কারণে ব্যাপক আকারে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ৩৮ লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগহীন রয়েছেন। বেসরকারি বিদ্যুৎ সংস্থা ব্রিটিশ কলাম্বিয়া হাইড্রোর প্রায় ৭০ হাজার গ্রাহক এবং সিয়াটল সিটি লাইটের ৪০ হাজার গ্রাহক শনিবার বিকেল পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন।

এদিকে, অরিগন স্টেটের উপকূল এলাকা থেকে শুক্রবার নিখোঁজ হওয়া তিনজনের একজনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

অর্গনের পুলিশের মুখপাত্র গ্রেগ হেস্টিংস জানিয়েছেন, ঝড়ের কারনে ওয়াশিংটনে নিহতের সংখ্যা ছয় ছাড়িয়ে যেতে পারে।

তবে সরকারি হিসাব অনুযায়ী ওয়াশিংটনে মৃতের সংখ্যা এখনো চার।