২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনে আব্বাসের বাহিনীর ১ জনকে গুলি করে হত্যা

গাজার প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এলিট ফোর্সের ১ সদস্যকে রোববার গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Dec 2006, 12:22 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

এসময় শিবিরটিতে মর্টার ও গ্রেনেড হামলা এবং ভেতরে ঢুকে অগ্নিসংযোগ হামলাকারী গ্রুপটি। আব্বাস শনিবার আগাম নির্বাচনের ঘোষণা দেয়ার পরপরই এ হামলা চালানো হল।

মুখোশ পরা বন্দুকধারীদের গ্রুপটি ভোরের দিকে এ হামলা চালায় এবং শিবিরের প্রবেশ পথের গার্ডকে গুলি করে। পরে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় এলিট ফোর্সের ওই আহত গার্ডকে। হামলাকারীরা বৈদ্যুতিক ট্রান্সফরমার লক্ষ্য করে রকেট নিয়ন্ত্রিত গ্রেনেড এবং মর্টার বোমা ছুড়লে পুরো শিবিরে অন্ধকার নেমে আসে। বন্দুকধারীরা এরপর শিবিরের ভেতরে ঢুকে বেশ কয়েকটি তাঁবুতে আগুন ধরিয়ে দেয়। এসময় তাদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় আহত হয় এলিট ফোর্সের আরো কয়েক সদস্য। এ হামলার জন্য হামাসকে দায়ী করেছে ফাতাহ।

হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা ওই হামলার সঙ্গে দলটির সম্পৃক্ত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, এ ধরনের অভিযোগ ভুল এবং দায়িত্বহীন । বরং আগাম নির্বাচন ঘোষণার পর মাহমুদ আব্বাস অভ্যুত্থানের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করে হামাস নেতৃবৃন্দ।