২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতে প্রথম নির্বাচন

প্রথমবারের মতো ভোট দিলেন মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ আরব আমিরাতের জনগণ। ২০১০ সালের পূর্ণাঙ্গ নির্বাচনের আগে পরীক্ষামূলকভাবে শনিবার থেকে শুরু হয় এ নির্বাচন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Dec 2006, 06:12 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

সারাদেশের মাত্র ৬ হাজার ৬ শ’ ৮৯ জন ভোটার নির্বাচন করবেন ৪০ সদস্যের ‘ফেডারেল ন্যাশনাল কাউন্সিল’র ২০ জনকে। নারী-পুরুষ মিলিয়ে প্রার্থী মোট ৪৩৯ জন। প্রায় ক্ষমতাহীন এ কাউন্সিলের বাকি ২০ সদস্য সরকার মনোনয়ন দেবেন। কারা ভোট দেবেন তাও নির্ধারণ করে দেয়া হয়। তাতে মোট জনসংখ্যার শতকরা মাত্র এক ভাগ হন ভোটার হতে পেরেছেন।

আবুধাবীর চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯৯ জন। প্রার্থীদের ছবি, ব্যানারে সজ্জিত আবুধাবী স্টেডিয়ামে চলে ভোট গ্রহণ। আধুনিক প্রযুক্তিতে কম্পিউটারের পর্দায় নিজের পছন্দের প্রার্থীর ছবিতে স্পর্শ করার মাধ্যমে ভোট দেন ভোটাররা। স্বয়ংক্রিয়ভাবে একটি ব্যালটে ছাপা হয়ে তা জমা হবে ভোট বাক্সে। আবু ধাবী ছাড়াও ফুজায়রাহতেও ভোট নেওয়া হচ্ছে শনিবার। দুবাইসহ অন্য পাঁচটি স্থানে ভোট হবে সোম ও বুধবার।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সরাসরি ভোটে কোন নারী নির্বাচিত হতে না পারলেও বাকি ২০টি আসনের মধ্যে অবশ্যই কয়েকজন নারী প্রতিনিধিকে মনোনয়ন দেয়া হবে।