২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য সফরে টনি ব্লেয়ার

ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন নেতাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। শনিবার তিনি কায়রোয় পৌঁছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Dec 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

এর আগে তিনি তুরস্ক সফর করেন এবং সেদেশের প্রধানমন্ত্রী তাইফ এর্দুগানের সঙ্গে বৈঠক করেন। মিশর থেকে তিনি একাদিক্রমে সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও ফিলিস্তিন সফর করবেন।

আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে টনি ব্লেয়ার বলেন, ফিলিস্তিনে একটি সক্রিয় ও কার্যকর সরকার প্রতিষ্ঠা সবার জন্যই গুরুত্বপূর্ণ। এমন সরকার সেখানে থাকা দরকার, যাদের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনা চালাতে কিংবা সহযোগিতা করতে পারে। এক্ষেত্রে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে টনি ব্লেয়ার উল্লেখ করেন। তার এ সফর ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে টনি ব্লেয়ার আশা প্রকাশ করেন।

শনিবার কায়রো পৌঁছনোর পর মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের সঙ্গে বৈঠকে বসেন ব্লেয়ার।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক জন মুখপাত্র বলেন, আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সামনের দিকে এগিয়ে চলার ইঙ্গিতই দিয়েছেন।

ব্রিটিশ কর্মকর্তারা বলেছেন, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় মিশর ও তুরস্কের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হবে।