২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাস্ট্রোর ক্যান্সার হয়নি: শাভেজ

কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর ক্যানসার হয়নি, বরং কঠিন এক রোগের বিরুদ্ধে লড়াই করছেন তিনি ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Dec 2006, 01:20 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

ক্যাস্ট্রোর ক্যানসার হয়েছে-বেশ কয়েক সপ্তাহ ধরে এমন গুজবের পরিপ্রেক্ষিতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ শুক্রবার এ কথা বলেন।

শাভেজ বলেন, ক্যাস্ট্রোর ঘনিষ্ঠজনদের সাথে তিনি টেলিফোনে কথা বলেছেন এবং তারা তার সুস্থ হয়ে ওঠার ব্যাপারে বেশ আশাবাদী।

এদিকে ওয়াশিংটন পোস্টে শুক্রবার প্রকাশিত এক সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান জন নিগ্রোপন্টে বলেন, ক্যাস্ট্রো মুমূর্ষু এবং খুব বেশি হলে কয়েক মাস বাঁচতে পারেন তিনি।

গত জুলাই মাসে বড় ধরনের একটি অস্ত্রোপচার হওয়ার পর ক্যাস্ট্রো এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি। এমনকি নিজের ৮০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেননি তিনি। অক্টোবর মাসে প্রচারিত এক ভিডিওচিত্রে তাকে বেশ দুর্বল দেখাচ্ছিল।