‘আবার পরমাণু পরীক্ষা চালাতে পারে উ. কোরিয়া’
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম জ্যাং সু বলেছেন, ছয়জাতি আলোচনা শুরুর পর আবারও পরমাণু পরীক্ষা চালিয়ে চাপ সৃষ্টির চেষ্টা চালাতে পারে উত্তর কোরিয়া।
দেশটির ইয়নহ্যাপ সংবাদ সংস্থা শুক্রবার একথা জানায়।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, “পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলার সময় উত্তর কোরিয়ার অবারও পরমাণু পরীক্ষা চালানো কিংবা আক্রমণাত্মক কোন পদক্ষেপ প্রতিহত করতে সর্বাত্মক প্রস্ত্রু‘তি থাকতে হবে আমাদের।”
উত্তর কোরিয়ার যে কোনো‘উস্কানিমূলক পদক্ষেপ’ মোকাবেলায় সেনাবহিনীকে তাদের প্রস্তুতি বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
দক্ষিণ কোরিয়ার সেনা কমান্ডার ও অফিসারদের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানান সু।
এক বছরেরও বেশী সময় বন্ধ থাকার পর আগামী সোমবার থেকে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে ছয়জাতি আলোচনা পুনরায় শুরু হচ্ছে ।
গত অক্টোবরে পরমাণু পরীক্ষা চালানোর পর দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
