২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বান কি মুনের শপথ বৃহস্পতিবার

জাতি সংঘের অষ্টম মহাসচিব হিসেবে বৃহস্পতিবার শপথ নিচ্ছেন বান কি মুন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Dec 2006, 06:26 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

সাধারণ পরিষদের অধিবেশনে একটি বিশেষ অনুষ্ঠানে ৬২ বছর বয়সী এই এশীয়র শপথ নেওয়ার কথা। একই অধিবেশনে সংবর্ধনা দেওয়া হবে নতুন ও বিদায়ী মহাসচিবকে। ২০০৭ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন বান কি মুন।

সাধারণ পরিষদে ওই অধিবেশনে সভাপতিত্ব করবেন শেখ হায়া রাশেদ আল খলিফা।

কফি আনানের উত্তরসূরি হিসেবে গত অক্টোবরে নিরাপত্তা পরিষদ দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বান কি মুনকে নির্বাচিত করে। পরে সাধারণ পরিষদে তা অনুমোদিত হয়।

ওই সময় এক প্রতিক্রিয়ায় মুন রয়টার্সকে বলেন, “মানুষ হিসেবে আমি মিতভাষী হতে পারি, কিন্তু তার মানে এই নয় যে আমার নেতৃত্বগুণ নেই। ভদ্রতা ও মানবিকতাবোধ এশীয়দের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। পাশাপাশি প্রয়োজনীয় মুহূর্তে সময়োপযোগী সিদ্ধান্ত নিতেও তারা পিছু পা হয় না।”