২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি টনি ব্লেয়ার

রাষ্ট্রীয় সম্মানের বিনিময়ে রাজনৈতিক দলগুলোর আর্থিক সুবিধা গ্রহণ সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Dec 2006, 10:12 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র এ কথা জানান। তিনি বলেন, পুলিশ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে। সে সময় প্রধানমন্ত্রীর কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। জিজ্ঞাসাবাদের বিষয়ে আগে থেকে টনি ব্লেয়ারকে সতর্কও করা হয়নি বলে ওই মুখপাত্র জানান। তিনি বলেন, অভিযুক্ত হিসেবে নয়, বরং ঘটনার প্রত্যক্ষদর্শী কি না, তা জানতেই এ জিজ্ঞাসাবাদ।

স্কটিশ ন্যাশনাল পার্টি সম্প্রতি অভিযোগ করে, যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থাৎ হাউজ অফ লর্ডসে মনোনয়নের বিনিময়ে প্রধানমন্ত্রী ২০০৫ সালে তার দল লেবার পার্টির নির্বাচনী ব্যয়ের জন্য ধনী ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়েছেন।

সে অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যে মন্ত্রিসভার অনেক সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ আশা করছে, ২০০৭ সালের জানুয়ারিতে এর রিপোর্ট দেওয়া যাবে।

টনি ব্লেয়ার বলছেন, কয়েক জন ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নেওয়া হয়েছিল বলে তিনি জানতেন। তাদের কেউ কেউ পরে হাউজ অফ লর্ডসে মনোনয়নও পেয়েছেন। কিন্তু এ ঘটনাগুলোর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না।