২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধ: তলানিতে নামছে বুশের জনপ্রিয়তা

ইরাক যুদ্ধের কারণে বুশের জনপ্রিয়তা তলানিতে নেমে আসছে। তিনি যেভাবে ইরাক পরিস্থিতি মোকাবেলা করছেন তা মানতে পারছেন না ৭৭ শতাংশ আমেরিকান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Dec 2006, 01:31 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

যৌথভাবে এনবিসি নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নালের পরিচালিত জরিপে বের হয়ে এসেছে এই তথ্য। গত বুধবার প্রকাশ করা হয়েছে এই জরিপ ফলাফল।

এনবিসি জানায়, উত্তরদাতাদের প্রতি ১০ জনের প্রায় ৭ জনই বলেছেন, ইরাক যুদ্ধের সফল পরিনতির ব্যাপারে তাদের তেমন আস্থা নেই। গত অক্টোবরের শেষ দিকে এই দুই সংস্থার করা আগের জরিপের তুলনায় বুশের প্রতি এই আস্থা কমেছে ১১ পয়েন্ট।

নতুন জরিপে ৫৩ শতাংশ মনে করেন, ইরাকে আমেরিকান সেনাদের মৃত্যু বা আহত হওয়ার দিকে ঠেলে দেওয়ার যৌক্তিক কোন কারণ নেই রাষ্ট্রের।

দেশ-বিদেশ মিলিয়ে বুশের সব কাজের প্রতি সমর্থন পাওয়া গেছে মাত্র ৩৪ শতাংশ আমেরিকানের। সাম্প্রতিককালে অন্য জরিপগুলোতেও বুশের জনপ্রিয়তার ধস নামার প্রায় একইরকম চিত্র পাওয়া গেছে।

ডেমোক্রেট ও রিপাবলিক– উভয়দল মিলিয়ে গঠন করা ইরাক স্টাডি গ্রুপ গত সপ্তাহে বেশ কিছু সুপারিশ পেশ করার পর বুশ ইরাকে কৌশল পরিবর্তন করার কথা ভাবছেন। তবে এ ব্যাপারে তাড়াহুড়া না করে আগামি মাসের আগে এই পরিবর্তন করবেন বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারেও নতুন এই জরিপে মতামত রেখেছেন মার্কিনীরা। মাত্র ২৩ শতাংশ চায় বুশ পলিসি ঠিক করুক ইরাকের ব্যাপারে। অন্যদিকে ৫৯ শতাংশ বলেছেন, এই কাজটি ডেমোক্রেট নের্তৃত্বাধীন আসন্ন কংগ্রেসের উপর ছেড়ে দেওয়া হোক।

গত মঙ্গলবার প্রকাশ করা ওয়াশিয়ংটন পোস্ট ও এবিসি নিউজের জনমত জরিপেও দেখা গেছে ১০ জনের ৭ জন আমেরিকান ইরাক নিয়ে বুশের নীতি সমর্থন করছেন না। আর ৬১ বলছেন, ইরাকে যুদ্ধ চালানোর কোন মানেই হয় না।