ইসুজু ট্রাক তৈরি হবে উত্তর আমেরিকায়
জাপানের ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান ইসুজু মোটর্স উত্তর আমেরিকায় একটি কারখানা স্থাপন করবে বলে জানিয়েছেন কোম্পানির প্রেসিডেন্ট ইয়োসিনোরি ইদা।
বুধবার ইয়োকোহামায় কোম্পানির একটি কারখানা উদ্বোধন করতে গিয়ে ইদা জানান, দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদা আর বাড়ার সম্ভাবনা না থাকায় তারা বিদেশে কারখানা স্থাপনের পরিকল্পনা করছেন।
এ পরিকল্পনা অনুযায়ী উত্তর আমেরিকায় একটি কারখানা স্থাপন করা হবে।
ইদা জানান, ইসুজু যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি বছর ৫০ হাজার ট্রাক বিক্রি করছে। সেক্ষেত্রে সেখানে একটি কারখানা স্থাপন করতে পারলে বাজারজাত করার সুবিধা হবে।
ইসুজু এ বছর যুক্তরাষ্ট্রে ৩২ হাজার ট্রাক বিক্রির আশা করছে। দেশটিতে বর্তমানে তারা কেবল সাড়ে তিন টনের ‘এন’ সিরিজের ট্রাক রপ্তানি করছে।
ওই কারখানার কি ধরনের ট্রাক তৈরি করা হবে ইদা সে সম্পর্কে কিছু বলেননি। তবে কোম্পানির আরেক কর্মকর্তা জানান, সেখানে সম্ভবত দুই থেকে তিন টনের ট্রাক তৈরি করা হবে।
তিনি আরও জানান, ইসুজু নতুন কারখানার জন্য জমি কেনার প্রক্রিয়া চূড়ান্ত করেছে।
২০০৯ সাল নাগাদ তারা চার টনের ট্রাক তৈরির পরিকল্পনা করছেন বলেনও তিনি জানান।
