২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব-ইসরায়েল যুদ্ধাবসান ইরাক সংকট নিরসনে সহায়তা করবে: আনান

জাতিসংঘের বিদায়ী মহাসচিব কফি আনান সোমবার বলেছেন, আরব-ইসরায়েল যুদ্ধাবসানের দিকে নজর দিলে ইরাক ও লেবাননের মতো অন্যান্য মধ্যপ্রাচ্য সংকট কাটিয়ে ওঠায় সহায়তা পাওয়া যাবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Dec 2006, 04:02 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

প্রসঙ্গত, এর আগে ইরাক স্টাডি গ্রুপের সুপারিশে থাকা অনুরূপ এক মন্তব্যের বিরোধিতা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছিলেন, মধ্যপ্রাচ্যের সব সমস্যার সঙ্গে ইসরায়েলকে সম্পৃক্ত করা ঠিক নয়। কিন্তু আনান অবসরের আগে নিরাপত্তা পরিষদের জন্য তৈরি করা মহাসচিবের শেষ রিপোর্টেও প্রায় একইরকম কথা বলেছেন। জাতিসংঘ মহাসচিব বলেন, “সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি আমাদের সামনে সবচেয়ে বড় আঞ্চলিক চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। এতোদিন পর্যন্ত যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার চেয়ে আরো বিশদ ও বড় পরিসরের উদ্যোগ নেওয়া প্রয়োজন এ সংকট নিরসনের জন্য।”

তিনি বলেন, নিজেদের মধ্যকার বিরোধের কারণে মধ্যপ্রাচ্য সংকট মধ্যস্থতায় চতুর্পক্ষীয় আন্তর্জাতিক উদ্যোগ দিন দিন অকার্যকর হয়ে পড়ছে। তাই নতুন করে উদ্যোগ শুরু করা প্রয়োজন।

আনান বলেন, “ইসরায়েল এবং আরব দেশগুলোকে সরাসরি সম্পৃক্ত করে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করতে চতুর্পক্ষীয় উদ্যোগের সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের একত্র হওয়া দরকার।”

গাজার অস্ত্রবিরতিকে আরো কার্যকর করতে এবং পশ্চিম তীর পর্যন্ত বি¯তৃত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও চতুর্পক্ষীয় উদ্যোগের একত্রে কাজ করা উচিৎ বলেও তিনি মন্তব্য করেন। বেসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ করা কিংবা প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।