২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন সঙ্কট নিরসনে আরব লীগের উদ্যোগ

লেবাননের রাজনৈতিক সঙ্কট নিরসনে উদ্যোগ নিয়েছে আরব লীগ। এদিকে রোববার বৈরুতে লেবাননের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ দেখায় হিজবুল্লাহ ও এর সহযোগী সংগঠনগুলো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Dec 2006, 03:05 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

আরব লীগের পক্ষে সুদানের রাষ্ট্রপতির উপদেষ্টা মুস্তফা উসমান ইসমাইল সোমবার বৈরুতে পৌঁছেছেন। সরকার ও বিক্ষোভকারীদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। মঙ্গলবার বৈরুত যাচ্ছেন আরব লীগ মহাসচিব আমর মুসা। মুস্তফা ইসমাইল বৈরুত যাওয়ার আগে দামেস্কে সিরিয়ার নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। তিনি বলেন, সমস্যা সমাধানে আরব লীগের মধ্যস্থতার উদ্যোগকে উভয় পক্ষই স্বাগত জানিয়েছে।

আমর মুসা লেবাননের আন-নাহার পত্রিকাকে বলেন, সমস্যা সমাধানের আগে আমি তা ভালোভাবে বুঝে নিতে চাই। তাই আমি লেবানন যাব। ইতোমধ্যে লেবাননের প্রেসিডেন্ট ফুয়াদ সিনিওরা ও পার্লামেন্টের স্পিকার নবিহ বেরির সঙ্গে টেলিফোনে তার আলাপ হয়েছে বলে তিনি জানান।

অবিলম্বে জাতীয় সরকার গঠনের দাবিতে বৈরুতে হিজবুল্লাহ ও সহযোগী দলগুলোর বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী সিনিওরাকে পশ্চিমাদের পুতুল অভিহিত করে তার পদত্যাগের দাবিতে স্লোগান দেয়। অন্যদিকে বিরোধীদের দাবি মেনে না নেওয়ার প্রশ্নে এখনো অনড় ফুয়াদ সিনিওরা। তার অভিযোগ, হিজবুল্লাহ দেশকে ইরান ও সিরিয়ার করদ রাজ্যে পরিণত করতে চায়। তবে সঙ্কট নিরসনে তিনি বিরোধীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও তাতে সাড়া মেলেনি।