২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলির সাবেক একনায়ক পিনোশের মৃত্যু

চিলির সাবেক একনায়ক আগুস্তে পিনোশে রোববার ৯১ বছর বয়েসে মারা গেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Dec 2006, 01:37 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত শাসনামলে তিনি লাতিন আমেরিকার দেশটিতে স্বেচ্ছাচারিতা চালিয়েছেন।

সামরিক বাহিনীর একজন চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর হাসপাতালে পিনোশের মৃত্যু হয়। এসময় তার পাশে পরিবারের সদস্যরা ছিলেন।

মানবাধিকার লঙ্ঘন, দূর্নীতিসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। পিনোশে সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হওয়ার সময় চিলির সাবেক প্রেসিডেন্ট স্যালভেদর আলেন্দের দুই দেহরক্ষীকে হত্যার অভিযোগে গৃহবন্দি ছিলেন।

পিনোশে এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং ১৯৭০ ও ৮০ ’র দশকে দক্ষিণ আমেরিকার সবচেয়ে আলোচিত শাসক ছিলেন।

তার শাসনামলে গোপন পুলিশ বাহিনীর হাতে কমপক্ষে ৩ হাজার মানুষ খুন এবং অনেকের লাশ গুম হয়।