২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রহ অনুকূলে তাই একদিনেই ৩৬ হাজার বিয়ে!

সব গ্রহ-নক্ষত্র বিচারে বিয়ের জন্য দিনটি শুভ। তাই ভারতের রাজধানী দিল্লিতে রোববার হতে যাচ্ছে ৩৬ হাজার বিয়ে!

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Dec 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

এই ৩৬ হাজার বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অতিথিদের চলাচলে থমকে যেতে পারে ঘনবসতিপূর্ণ নগরীটির নিত্যদিনের কাজকর্মের চাকা। পথে-ঘাটে সৃষ্টি হতে পারে তীব্র যানজট।

কেন একইদিনে এতোগুলো বিয়ের তারিখ পড়ল সে প্রসঙ্গে দিল্লির প্রখ্যাত জ্যোর্তিবিদ ড. প্রেম কুমার শর্মা বলেন, “ডিসেম্বরের ৮ তারিখ পর্যন্ত সূর্যের অবস্থান বিয়ের তারিখ নির্ধারণের অনুকূলে ছিলনা। এই রোববারই হচ্ছে বিয়ের জন্য সবচেয়ে ভালো দিন। সূর্য, বৃহস্পতি এবং শুক্র গ্রহ চমৎকার অবস্থানে রয়েছে।”

এদিকে, এতোগুলো বিয়ের অতিথির চলাচলে রাস্তাঘাটে যাতে জ্যাম সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে আশ্বস্ত করেছে নয়া দিল্লি পুলিশ।

“আমরা অনুমান করছি অনেক লোক এসব বিয়েতে যোগ দিতে ছুটবেন আজ। তার ফলে যাতে ভয়াবহ যানজটের সৃষ্টি না হয় সেদিকে তীক্ষè নজর রাখব আমরা,’ বলেন ১ কোটি ৪০ লাখ লোকের শহর দিল্লির পুলিশের জয়েন্ট কমিশনার কামার আহমেদ।