২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ও চীনের সেনা বাহিনীর যৌথ মহড়া এ সপ্তাহে

সন্ত্রাসবিরোধী যুদ্ধে নিজেদের সামর্থ্য আরো বাড়াতে এ সপ্তাহে যৌথ সামরিক মহড়া করবে পাকিস্তান ও চীন। পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে রোববার এ কথা জানানো হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Dec 2006, 03:56 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বিবৃতিতে বলা হয়, মহড়ায় অংশ নিতে চীনের পিপলস লিবারেশন আর্মির একটি দল রোববারই রাওয়ালপিন্ডি পৌঁছবে। এই মহড়ার লক্ষ্য হচ্ছে, সন্ত্রাস মোকাবেলায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের আরো শানিয়ে নেওয়া। এছাড়া ১০ দিনের এ মহড়া বন্ধুপ্রতীম দুটি রাষ্ট্রের সামরিক বাহিনীর বন্ধন আরো মজবুত করবে।

দেশের বাইরে এই প্রথমবারের মতো চীনের সেনারা কোনো যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের পাকিস্তান সফরের দুই সপ্তাহের মধ্যেই এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ২০০৪ সালে চীনে দুই দেশের সামরিক মহড়া হয়।