২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোকে-ক্ষোভে ইরাকে বিমান হামলায় নিহতদের দাফন

মার্কিন বিমান হামলায় নিহত ইরাকিদের সমাধিস্থ করছে ক্ষুব্ধ ও শোকাহত ইরাকিরা। শনিবার মৃতদেগুলো কবর দেওয়ার সময় অসহায় ক্রোধে ফাঁকা গুলি ছুড়েছে আত্মীয়-পরিজনরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Dec 2006, 05:24 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

গত শুক্রবার মার্কিন বিমান হামলায় বহু ইরাকির মৃত্যুর ঘটনাকে গণহত্যা বলে উল্লেখ করেছেন ইরাকের সুন্নি শীর্ষ নেতারা।

রাজধানী বাগদাদ থেকে ৯০ কিমি উত্তরে ইসহাকির কাছে সুন্নি অধ্যুষিত জালামেদা গ্রামে ওই বিমান হামলায় মার্কিন হিসেব অনুযায়ী নিহতের সংখ্যা ২০। এদের মধ্যে দুজন নারী। মার্কিনীদের দাবি আল কায়েদা জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তবে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে নিহতের সংখ্যা ১৭। এদের মধ্যে ছয়জন নারী এবং পাঁচটি শিশু । আত্মীয়-স্বজনরা শিশুদের রক্তাক্ত লাশ দেখান সাংবাদিকদের।

শত শত জালামেদাবাসী স্বজনদের লাশ বহন করে ইসহাকি নিয়ে আসে। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘যৌথবাহিনীর এই ঘৃণ্য হত্যাকান্ডের প্রতিবাদ জানায় ইসহাকিবাসী।’

“আমরা আমেরিকানদের আমাদের প্রতি সদয় হতে বলছি। ওরা নির্বিচারে হত্যা করে যাচ্ছে ইরাকিদের। ইসহাকির করুণ ঘটনা তারই প্রমাণ।”

এদিকে, শনিবারে ইরাকে শিয়াদের ‘পবিত্র শহর’ কারবালায় এক আত্মঘাতী বোমা হামলায় সাতজন নিহত ও ৪৪ জন আহত হয়।