২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে দুটি শিয়া পরিবারের ৯ জনকে হত্যা

বাগদাদে সুন্নি অধ্যুষিত এলাকায় বন্দুকধারীদের গুলিতে রোববার দুই পরিবারের নয় জন নিহত হয়েছে। নিহতদের সবাই শিয়া সম্প্রদায়ভুক্ত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Dec 2006, 03:10 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

পুলিশ জানায়, প্রায় ২০ জন বন্দুকধারীই শিয়া পরিবার দুটির বাড়িতে হানা দেয়। তারা এক পরিবারের প্রধান ও তার তিন ছেলেকে এবং অপর এক পরিবারের পাঁচ ভাইকে এক সঙ্গে হত্যা করে। তবে নারীদের কাউকে তারা আঘাত করেনি।

এদিকে শনিবার বাগদাদের হুরিয়া এলাকায় শিয়া গেরিলাদের হামলায় দুই সুন্নি নিহত হয়।