২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাতালই ছিলেন ডায়ানার গাড়িচালক পল

১৯৯৭ সালে দুর্ঘটনার সময় রাজকুমারী ডায়ানার গাড়িচালক হেনরি পল যে মাতাল ছিলেন তা আবারও প্রমাণিত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Dec 2006, 09:27 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

ফ্রান্সের বিশেষজ্ঞরা পুনরায় তার ডিএনএ পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

এ নিয়ে বিবিসি টেলিভিশনে রোববার একটি প্রামাণ্যচিত্রও প্রচার করবে।

প্রথমবার ডিএনএ পরীক্ষায় ধরা পড়ে, গাড়ি চালানোর সময় হেনরি পল মাতাল ছিল। কিন্তু তারা বাবা-মা এটা মেনে নিতে অস্বীকৃতি জানান।

তারা দাবি করেন, গাড়ি চালানোর সময় পল স্বাভাবিকই ছিলেন। ডিএনএ পরীক্ষায় কোনো অসদুদ্দেশ্যে তার রক্তের নমুনা বদল করা হয়েছে।

বিবিসি জানায়, এ অভিযোগের পর ফ্রান্সের কর্তৃপক্ষ আবারও পলের ডিএনএ পরীক্ষা করেন এবং একই ফল পান। পরে নতুন পরীক্ষার ফল আগের পরীক্ষার সঙ্গে মিলিয়ে তা পলের বাবা-মাকেও দেখানো হয়।

এ ঘটনায় ফ্রান্সের তদন্ত কর্মকর্তা মার্টিন মন্তেইল ডেইলি মেইলকে শনিবার বলেন, এটা এখন স্পষ্ট যে ওই দুর্ঘটনার জন্য পলই দায়ি। তার বেপরোয়া গাড়ি চালনার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে।

ডিএনএ পরীক্ষায় সব নথিপত্র ব্রিটিশ পুলিশকে দেওয়া হয়েছে বলেও ফরাসি কর্মকর্তা জানান।

এদিকে ব্রিটিশ পত্রিকাগুলো জানিয়েছে, তদন্তকারী কর্মকর্তা জন স্টিভেনসও তার প্রতিবেদনে ওই ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই দেখিয়েছেন। এ সপ্তাহেই ওই প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে।