২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সরকার গঠন না করতে পারলে আগাম নির্বাচন: মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, হামাস নেতৃত্বাধীন সরকারের পরিবর্তে একটি জোট সরকার গঠন করতে না পারলে তিনি আগাম নির্বাচন দেবেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Dec 2006, 10:08 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

পিএলও’র শীর্ষস্থানীয় নেতা ইয়াসির আবেদ রাবো শনিবার এ কথা জানান।

রামাল্লায় পিএলওর এক বৈঠক শেষে তিনি রয়টার্সকে বলেন, একটি জোট সরকার গঠনে হামাসের সঙ্গে মাহমুদ আব্বাসের আলোচনার ধরন নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আলোচনা যদি ব্যর্থ হয়, তাহলে নতুন করে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন দেয়া হবে বলে মাহমুদ আব্বাস জানিয়েছেন।