২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গাড়িবোমায় নিহত ৯

ইরাকে শনিবার পৃথক দুটি গাড়িবোমা হামলায় কমপক্ষে নয় জন নিহত হয়েছে। এর মধ্যে কারবালায় নিহত হয় ছয় জন এবং মসুলে তিন জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Dec 2006, 04:52 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

শিয়া অধ্যুষিত কারবালায় একটি ব্যস্ততম বাজারে গাড়ি বোমা বিস্ফোরণটি ঘটানো হয়। এতে আহত হয় ৩৬ জন। তাৎক্ষণিকভাবে পুলিশ বিস্ফোরণে আট জন নিহত হওয়ার কথা জানিয়েছিল।

এদিকে সুন্নি ও কুর্দি অধ্যুষিত মসুল শহরে গাড়িবোমা বিস্ফোরণে তিন জন নিহত ও অপর তিন জন আহত হয়। পুলিশ জানিয়েছে, হতাহতদের সবাই বেসামরিক লোক।