২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়ানার মৃত্যুর ঘটনা তদন্তের শুনানি হবে প্রকাশ্যে

রাজকুমারী ডায়ানার মৃত্যুর ঘটনা তদন্তের শুনানি প্রকাশ্যেই হবে। বৃহস্পতিবার ব্রিটেনের বিচার বিভাগের এক মুখপাত্র এ কথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Dec 2006, 05:34 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

জানুয়ারির ৮ কিংবা ৯ তারিখে এ শুনানি শুরু হতে পারে বলে তিনি জানান।

১৯৯৭ সালে প্যারিসে একটি টানেলের দেয়ালে ধাক্কা লেগে বিধ্বস্ত হয় ডায়ানার মার্সিডিস লিমুজিন। ওই সময় তার সঙ্গী ছিল দোদি আল ফায়েদ। ওই ঘটনায় দোদি এবং গাড়িচালক হেনরি পলও মারা যায়।

এরপর থেকে দোদির বাবা মোহাম্মদ আল ফায়েদ অভিযোগ করে আসছিলেন, পরিকল্পিতভাবেই ডায়ানা ও দোদিকে হত্যা করা হয়েছে।

ব্রিটেনের সাবেক রাজবধূকে দোদি বিয়ে করতে পারেন-এ আশঙ্কায় ব্রিটিশ গোয়েন্দারাই তাদের হত্যা করেছে বলে তিনি দাবি করেন।

দুই বছর তদন্ত শেষে ফ্রান্স পুলিশ জানায়, সেটা ছিল একটি দুর্ঘটনা এবং এর জন্য দায়ি হেনরি পল। ঘটনার সময় পল মাতাল ছিলেন এবং দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিলেন।

এরপর ২০০৪ সালে ওই দুর্ঘটনার তদন্ত শুরু করে ব্রিটিশ পুলিশ।

রাজপরিবারের প্রতিনিধি মাইকেল বার্জেস ঘটনার পুঙ্খনাপুঙ্খ তদন্তের নির্দেশও দেন পুলিশকে।

মোহাম্মদ ফায়েদের অভিযোগ অনুযায়ী ওই ঘটনায় কোনো ব্রিটিশ গোয়েন্দার সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে বলা হয়।

এরপর তদন্তের দায়িত্ব দেওয়া হয় লন্ডন পুলিশের সাবেক প্রধান জন স্টিভেনসকে।

আগামী সপ্তাহেই এ ঘটনা সংক্রান্তচূড়ান্ত প্রতিবেদন পেশ করার কথা তার।