২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পানের পিক-থুথু ফেলা রুখতে বিজ্ঞাপন

‘ভারতের পর্যটন কেন্দ্রগুলো আর ঐতিহ্যবাহী সব অবকাঠামো নোংরায় ভরে উঠছে পানের পিক আর থুথুতে। চোখের সামনে তেমনই এক পিক ফেলার দৃশ্য দেখে শিউরে উঠছে ভারতের স্কুলশিশুরা। ওদেরই একজন বলে উঠলো, কী লজ্জার! আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতি কোন সম্মানবোধ নেই এদের মতো লোকদের।’

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Dec 2006, 05:26 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

চোখের সামনে হরহামেশা এমন ঘটনা ঘটতে দেখা গেলেও এ দৃশ্যটি একটি সংবাদপত্র বিজ্ঞাপনের।

প্রাপ্তবয়স্করা যখন বোধবুদ্ধি হারিয়ে যেখানে সেখানে পানের পিকে ভরে তুলছে সারা দেশ তখন স্কুল শিশুদের মুখ দিয়েই জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করছে ভারত।

নাগরিকদের এ কুরুচিপূর্ণ অভ্যেস শোধরাতে বিপুল অর্থ খরচ করে প্রচারাভিযানে নেমেছে ভারতের পর্যটন মন্ত্রণালয়। সারা ভারতে এ প্রচারাভিযান চালাতে খরচ হবে ৫ কোটি রুপি।

শুধু পত্রিকা বিজ্ঞাপনই নয় বিজ্ঞাপন চলছে সিনেমা হল আর টিভিতেও।

টিভি বিজ্ঞাপনে দেখা যাবে, লোকজন তাজমহলসহ অন্যান্য বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোয় ঘুরে বেড়াচ্ছে আর যেখানে সেখানে পানের পিক-থুথু ফেলে নোংরা করে ফেলছে ঝকঝকে মেঝে সিড়ি আর দেয়াল।

এ অবস্থা দেখে বলিউড তারকা শাহরুখ খান এসে তাদের সতর্ক করে দিচ্ছেন, বিষয়টি বুঝিয়ে বলছেন।

কর্মকর্তারা আশা করছেন, এসব বিজ্ঞাপন দেখে ভারতের নাগরিকরা তাদের এ অভ্যাসের জন্য লজ্জিত হবেন, নিজেদের সংশোধন করে নেবেন।