২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের ইরাক সংক্রান্ত প্রতিবেদন পড়া পরিকল্পনা ‘ইতিবাচক’: আনান

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ‘ইরাক স্টাডি গ্রুপ’র প্রতিবেদন পড়ার পরিকল্পনার করছেন-এমন খবরকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘ মহাসচিব কফি আনান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Dec 2006, 04:02 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

ইরাক সঙ্কট নিরসনে ইরান ও সিরিয়ার সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন তিনি।

মার্কিন কংগ্রেসের দ্বিদলীয় ইরাক স্টাডি গ্রুপের সঙ্গে এক সাক্ষাৎকারে বৃহষ্পতিবার এসব কথা বলেন আনান।

জাতিসংঘের বিদায়ী মহাসচিব বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট বুশের উচিত স্টাডি গ্রুপের প্রতিবেদনটি পড়া এবং কিভাবে এগোতে হবে, কি প্রত্যাশা করা যায় এবং কিভাবে সেগুলো বাস্তবায়ন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।

ইরাক স্টাডি গ্রুপের প্রতিবেদনে মোট ৭৯টি সুপারিশ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো কূটনৈতিক সংশ্লিষ্টতার মাধ্যমে সিরিয়া ও ইরানকে সঙ্কট নিরসনের উদ্যোগে সম্পৃক্ত করা।

সুপারিশগুলো সম্বন্ধে তার মতামত জানতে চাইলে স্টাডি গ্রুপকে আনান বলেন, “আমি মনে করি না যে সঙ্কট নিরসনের পথ কেবল একটি।”

কিছুদিন আগে আনান বলেছিলেন, “ইরাক গৃহযুদ্ধের কবলে পড়েছে এবং সেখানকার অনেক মানুষ এখন সাদ্দাম আমলের চাইতেও অনেক বেশি দুর্দশায় আছে।”