২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিরের পেটে মানুষের হাড়গোড়!

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে কুপাং বে-তে ধরা পড়া একটি কুমিরের পেটের ভেতর পাওয়া গেছে হাতসহ মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Dec 2006, 07:09 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

পশ্চিম তিমুরের দ্বিতীয় ডুসান নদীর মোহনায় পাঁচ মিটার দীর্ঘ এই কুমিরটি একটি নাইলনের জালে আটকা পড়ে। ধরা পড়া কুমিরটাকে গ্রামবাসীরা দা দিয়ে কুপিয়ে মেরে ফেলে। এরপর কুমিরটির পেট কাটলে বেড়িয়ে আসে দুটো হাত, একটি পা, টি-শার্ট এবং শর্টসের কিছু অংশ। পাওয়া যায় মানুষের মাথার খুলির টুকরা ও চুল।

গ্রামবাসীরা মনে করছেন, এই দেহাবশেষ তাদের গ্রামেরই এক জেলের। মাছ ধরতে গিয়ে ৫৯ বছর বয়সী ওই জেলে দুই সঙ্গীসহ একমাস ধরে নিখোঁজ রয়েছে। ইন্দোনেশিয়ার ‘জাকার্তা পোস্ট’ পত্রিকা এ খবর দিয়েছে।