২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে নিষেধাজ্ঞা আরোপে একমত হতে পারেনি ছয়জাতি

প্যারিস বৈঠকেও পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি খসড়া প্রস্তাব প্রণয়নে একমত হতে পারেনি ছয় জাতি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Dec 2006, 04:48 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

তবে মঙ্গলবারের এই বৈঠকে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন এই বছরের মধ্যেই জাতিসংঘের একটি নিষেধাজ্ঞা প্রস্তাব পাশ করতে চায় বলে রাশিয়াকে জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক কূটনীতিক জানিয়েছেন এ তথ্য ।

এদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বেশ কয়েকমাস ধরে তর্কবিতর্ক চললেও নিষেধাজ্ঞা আরোাপের ব্যাপারে পশ্চিমা দেশ এবং রাশিয়ার মধ্যে কিছু বিষয়ে মত পার্থক্য রয়েছে। শিগগিরই এসব বিষয়ে আলোকপাত করা হবে।

ইউরোপিয়ানরা যাতে নিষেধাজ্ঞার ব্যাপারে নমনীয় হয় এবং ইরানের বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা না নেয়-গত কয়েক সপ্তাহ ধরে সে ব্যাপারে চাপ দিয়ে আসছে রাশিয়া। তবে একটি সমঝোতায় আসা যেতে পারে বলে মঙ্গলবারের আলোচনায় ইঙ্গিত দিয়েছে দেশটি ।

তবে পরমাণূ কর্মসূচির সাথে সংশ্লিষ্ট স্পর্শকাতর দ্রব্যাদি রপ্তানি এবং ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীর ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে এখনও ইউরোপিয়ানরা, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন দ্বিধাবিভক্ত হয়ে রয়েছে।

ইউরোপীয় এক কূটনীতিক জানান, ইরানের পারমানবিক কর্মসূচিতে ব্যবহার করা যায় এমন প্রযুক্তি ও উপাদান রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপে রাশিয়ানরা রাজি হলেও এ কাজের সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা ভিসা বাতিল করার ব্যাপারে তেমন অগ্রগতি হয়নি।

৩১শে আগস্টের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরন বন্ধের জন্য জাতিসংঘ যে সময়সীমা বেধে দেয় তা না মানার শাস্তির প্রথম ধাপ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করারা কথা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইউরোপীয় এক কূটনীতিক আরো জানান, ইউরোপীয়রা রাশিয়াকে বলেছে যে তারা চায় এ বছরের মধ্যে প্রস্তাব পাশ করতে। আর এটি করা না গেলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। তিনি বলেন, ‘আমরা তাদের ইঙ্গিত দিয়েছি যে আমাদের ও নিরাপত্তা পরিষদের পদক্ষেপের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য এ বছরের মধ্যেই কোন একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে।’

ইইউ এর কূটনীতিক আরও বলেন বৃহত্তর অর্থে এ নিষেধাজ্ঞা প্রতিকী হলেও তেহরানকে এটি বোঝানো সম্ভব হবে যে সারা বিশ্ব চায় ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ করুক।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বলেছেন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি তেহরানের শান্তিপূর্ন পারমাণবিক কর্মসূচি বন্ধ করার চেষ্টা চালালে তারা এটিকে ’শত্রুতা’ হিসেবে ধরে নেবেন।