জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে সরে দাঁড়ালেন বোল্টন
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত জন বোল্টন তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
কয়েক দিনের মধ্যেই তিনি ওই পদ ছেড়ে দেবেন বলে সোমবার হোয়াইট হাউজ জানায়।
হোয়াই হাউজের মুখপাত্র ডানা পেরিনো জানান, প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ অনিচ্ছা সত্ত্বেও বোল্টনের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।
চলতি সপ্তাহান্তে বর্তমান মার্কিন কংগ্রেসের অধিবেশন শেষ হতে পারে। ওই সময়ই বোল্টন তাঁর পদ ছেড়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
প্রেসিডেন্ট বুশ ২০০৫ সালের আগস্ট মাসে সিনেটকে পাশ কাটিয়ে বোল্টনকে ওই পদে নিয়োগ দেন। তবে নিজ রিপাবলিকান দলের ভেতর থেকেই বোল্টনের এ মনোনয়নের ব্যাপারে আপত্তি ছিল।
তাঁর এই পদে পুনর্নিয়োগ পাওয়ার সম্ভবনা সিনেটে ক্ষীণœ হয়ে আসায় বোল্টন এ সিদ্ধান্ত নিলেন।
সিনেটে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির কয়েকজন সদস্য তাঁর বিরোধিতা করায় হোয়াইট হাউজের কর্মকর্তারা শেষ পর্যন্ত বোল্টনের পুনর্নিয়োগের ব্যাপারে হাল ছেড়ে দেন।
তবে এজন্য ডেমোক্রেটদের দায়ি করে হোয়াইট হাউজ মুখপাত্র পেরিনো বলেন, “সিনেটে উভয় দলের কাছ থেকে জোরালো সমর্থন পাওয়া সত্ত্বেও এক ডেমোক্রেট সদস্যের জোরালো বিরোধিতার কারণে রাষ্ট্রদূত বোল্টন এ সিদ্ধান্ত নেন।”
বোল্টন ও হোয়াইট হাউজের কর্মকর্তরা বুঝতে পারেন সিনেটে তাঁর ওই পদে পুনর্নিয়োগ পাওয়ার সম্ভাবনা নেই।
এ ঘটনা সিনেটের মনোনয়ন দান সংক্রান্ত প্রক্রিয়া ব্যাহত করেছে বলে পেরিনো মন্তব্য করেন।
