২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাঙ্গার আশঙ্কায় বৈরুতে নেমেছে আরো সেনা

সিরিয়াপন্থী শিয়া মুসলিমদের প্রচন্ড বিক্ষোভে রোববার ১ জন নিহত হওয়ায় লেবাননে সরকার বিরোধী বিক্ষোভ দাঙ্গায় রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য দাঙ্গা মোকাবেলায় সোমবার বৈরুতে আরো সেনা মোতায়েন করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Dec 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

পশ্চিমা সমর্থিত সরকার পতনের লক্ষ্যে বৈরুতে হিজবুল্লাহর অবস্থান কর্মসূচিতে যোগ দিতে শিয়া বিক্ষোভকারীরা দলে দলে ছুটে আসছে রাজধানীর দিকে। রাজধানীর পার্শ্ববর্তী সুন্নি অধ্যুষিত অঞ্চলের মধ্য দিয়ে এ সব মিছিল প্রবেশের সময় স্থানীয়দের সঙ্গে ভয়াবহ সংর্ঘষের ঘটনা ঘটছে।

রোববার থেকে পাথর ছুঁেড় মারাসহ ছুরি ও লাঠি নিয়ে পরষ্পরের ওপর ঝাপিয়ে পড়ছে দু’পক্ষ। এ অবস্থায় বন্দুকধারীর গুলিতে এক শিয়া বিক্ষোভকারী নিহত হলে মারাত্মক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দাঙ্গার দিকে মোড় নিতে থাকে পরিস্থিতি। সুন্নি অধ্যুষিত এসব অঞ্চলে নতুন করে আরো অনেক সেনা মোতায়েন করে লেবানন সেনাবাহিনী।

হিজবুল্লাহ বলেছে এ পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরার পদত্যাগ ও তথা সরকার পতনের আন্দোলন থেকে সরে আসবে না তারা।

এদিকে বৈরুতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়া বহু বিক্ষোভকারী তৃতীয় দিনের মতো রাত কাটিয়েছেন তৈরী করা অস্থায়ী তাঁবুতে। সোমবারও অনেক ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ ছিল বৈরুতে। ব্যবসায়ীরা বলছেন এ অবস্থা অব্যাহত থাকলে ব্যবসাবাণিজ্য ধসে পড়বে এবং লোক ছাঁটাইয়ে বাধ্য হবেন তারা।