ইরাকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মার্কিন সেনা নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে সোমবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক মার্কিন সেনা নিহত হয়েছে।
মার্কিন বাহিনী জানায়, চিনুক হেলিকপ্টারটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে তা আল আনবার প্রদেশে জরুরি অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ১৬ জন আরোহী ছিল। এর মধ্যে তিন জন এখনো নিখোঁজ রয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে।
স্থানীয় লোকজন জানায়, তারা একটি হেলিকপ্টার লেকে পড়তে দেখেছেন। সে এলাকা মার্কিন সেনারা ঘিরে রেখেছে।
