জঙ্গি সন্দেহে সৌদি আরবে ১৩৬ জন আটক
একজন সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারীসহ ১৩৬ জন সন্দেহভাজন ইসলামি জঙ্গিকে আটক করেছে সৌদি আরব। গত দুমাসে এদের আটক করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ খবর জানিয়েছে।
আটক জঙ্গিদের মধ্যে অন্য দেশের নাগরিকও আছে বলে জানানো হয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থায় খবরটি প্রকাশ করা হলেও আটক ব্যক্তিদের নাম-ধাম ও জাতীয়তা প্রকাশ করা হয়নি। এতে শুধু বলা হয়ছে, আটক বিদেশীরা সৌদি নাগরিকদের তীর্থযাত্রী হিসেবে বিভিন্ন দেশে পাঠিয়ে গেরিলা প্রশিক্ষণ দেয়। এরপর তাদেরকে আবার সৌদি আরবে ফিরিয়ে আনে সন্ত্রাসী হামলা চালানোর জন্য।
সৌদি আরবে রাজতন্ত্রের অবসানের লক্ষ্যে আল-কায়েদা সমর্থকরা ২০০৩ সাল রিয়াদে পশ্চিমাদের আবাসিক এলাকায় আত্মঘাতি হামলা চালানোর মাধ্যমে তাদের কর্মকান্ড শুরু করে।
