ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে আহত ১৪
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের সামবাওয়া দ্বীপে শুক্রবার রাতে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আহত হয়েছে ১৪ জন।
ভূমিকম্পে দ্বীপটির বেশ কিছু ঘর-বাড়ি ধসে পড়েছে।
রুস্তম পাকায়া নামে একজন স্বাস্থ্য কর্মকর্তা শনিবার এ খবর জানিয়েছেন। দ্বীপটির বীমা শহরে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘ক্রাইসিস সেন্টার’র প্রধান পাকায়া।
ভূমিকম্প কবলিত এলাকায় উদ্ধার অভিযান চলছে।
বিমা শহরের চেম্বার অব কমার্স বিল্ডিংসহ আশেপাশের ২০টি বাড়ি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়।
