২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাড়খণ্ডে মাইন বিস্ফোরণে ১৩ পুলিশ নিহত

মাওবাদীদের পেতে রাখা মাইন বিস্ফোরণে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে শনিবার ১৩ পুলিশ নিহত হয়েছে। এদিকে ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে চার মাওবাদী বিদ্রোহী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Dec 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

পুলিশ কর্মকর্তা এম এস ভাটিয়া জানান, ঝাড়খণ্ডের প্রত্যন্ত অঞ্চলে টহল পুলিশের গাড়ি মাওবাদীদের পেতে রাখা একটি মাইনে উঠে পড়লে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আহত আরো ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

ছত্তিশগড় রাজ্যে শনিবার সকালে পুলিশের সঙ্গে মাওবাদীদের ভয়ানক সংঘর্ষ হয়। এতে চার মাওবাদী নিহত হওয়া ছাড়াও বেশ কয়েক জন আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।