২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিতভিনেনকো ঘটনায় তেজষ্ক্রিয়তা আরো ২ জনের দেহে

রাশিয়ার সাবেক গোয়েন্দা আলেক্সান্ডার লিতভিনেনকোর মৃত্যু ঘটনা তদন্তকারী ব্রিটিশ বিজ্ঞানীরা শুক্রবার জানিয়েছেন তারা আরো ২ ব্যক্তির শরীরে তেজষ্ক্রিয় সংক্রমণ সনাক্ত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 01:22 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বিজ্ঞানীরা জানান, যে রেডিও অ্যাকটিভ পোলোনিয়াম ২১০ পাওয়া গিয়েছিল লিতভিনেনকোর শরীরে সেই একই তেজষ্ক্রিয়তা ধরা পড়েছে তার এক নারী আত্মীয় এবং ইটালিয়ান সহচর মারিও স্কারামেলার শরীরে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জন রিড বলেছেন, লিতভিনেনকো যে ভয়াবহ বিষক্রিয়ার আক্রান্ত হয়েছিলেন এ দুজনের শরীরে তারই স্বল্পমাত্রার উপস্থিতি দেখা যাচ্ছে।

লিতভিনেনকোর ইটালীয় সহচর মারিও স্কারামেলার শরীরে পোলোনিয়াম ২১০ ধরা পড়ার পর তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন এ মুহুর্তে তিনি সুস্থ আছেন এবং তেজষ্ক্রিয় বিষক্রিয়ার কোন উপসর্গ দেখা যাচ্ছে না।

কর্মকর্তারা বলেছেন, লিতভিনেনকোর এক প্রাপ্তবয়স্ক নারী আত্মীয়ও সংক্রামিত হয়েছেন ওই তেজষ্ক্রিয় বিষক্রিয়ায়। তবে চিকিৎসকরা জানিয়েছেন স্বল্পমেয়াদী কোন প্রতিক্রিয়ার আশঙ্কা নেই তার, দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ার ঝুঁকিও অত্যন্ত কম।

ব্রিটিশ এয়ারওয়েজে তেজষ্ক্রিয়তা ধরা পড়া এবং এখন আরো ২ জনের দেহে পোলোনিয়াম সংক্রমণের প্রমাণ পাওয়া যাওয়ায় এ নিয়ে মারাত্মক উদ্বেগ-উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে ব্রিটেন জুড়ে। লিতভিনেনকো মৃত্যুর ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সম্পৃক্ত থাকার অভিযোগ নিয়ে ইতিমধ্যেই টানাপড়েন শুরু হয়েছে লন্ডন মস্কোর কূটনৈতিক সম্পর্কে। এখন তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়ছে পাল্লা দিয়ে।