বিরোধীরা ছল চাতুরির ষড়যন্ত্র করছে, অভিযোগ শাভেজের
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ বলেছেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে ভোট কারচুপির এর অভিযোগ এনে প্রতিবাদের নাটক সাজানোর ষড়যন্ত্র করছে বিরোধীরা। কারাকাসে বৃহষ্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি ।
১৯৯৯ সাল থেকে দেশটির ক্ষমতায় থাকা শাভেজ অভিযোগ করেন, রোববারের নির্বাচনের পর ভেনেজুয়েলানদের ‘বড়দিনের আনন্দ’ মাটি করে দেওয়ার চিন্তা করছে বিরোধীরা। তারা পরিকল্পনা করেছে, হেরে গিয়ে ধর্মঘট করে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, প্রতারণার মায়াকান্না কেঁদে কারচুপির অভিযোগ আনবে তারা।
এরকম ছলচাতুরীর আশ্রয় নিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না বলে হুঁিশয়ার করে দিয়ে শাভেজ বলেন, আমরা নির্বাচনে জিততে যাচ্ছি এবং আশা করব, বিরোধীরা পরাজয় মেনে নিবে।
রোববার অনুষ্ঠেয় দেশটির সাধারণ নির্বাচনে শাভেজ পুনর্নির্বাচিত হবেন বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে।
