২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় ফেরাতে উত্তর কোরিয়াকে উৎসাহিত করতে হবে: এল বারাদেই

ছয় জাতির আলোচনায় ফিরিয়ে আনার জন্য চাপ প্রয়োগ নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত উত্তর কোরিয়াকে উৎসাহিত করা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 04:47 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার(আইএইএ) প্রধান মোহাম্মদ এল বারাদেই শুক্রবার একথা বলেছেন।

পাশাপাশি সংকট নিরসনের প্রথম পদক্ষেপ হিসেবে উত্তর কোরিয়াকে তার পরমাণু ক্ষেত্রগুলো পরিদর্শনে আইএইএকে অনুমতি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন এল বারাদেই।

টোকিওতে জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়াসুহিসা শিওজাকির সাথে বৈঠক শেষে বারাদেই আরও বলেন,“আমার মতে নিষেধাজ্ঞা আরোপ নিরাপত্তার সমস্যা সমাধানে খুব বেশি কাজে আসবে না। তাই আমাদের উতেদ্যাগ নিতে হবে যেন উত্তর কোরিয়া আলোচনার টেবিলে ফিরে আসে।”

দুই কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীন, জাপান এবং রাশিয়া-এ ছয়টি দেশের মধ্যে আলোচনা ডিসেম্বরের মাঝামাঝি শুরু হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া ও চীনের প্রতিনিধিরা এ সপ্তাহে বেইজিংয়ে আলোচনায় বসে কোন তারিখ নির্ধারণ করতে পারেননি।