বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩
বাগদাদের ব্যস্ততম একটি মার্কেটে শুক্রবার গাড়ি বোমা বিস্ফোরণে তিন জন নিহত ও ২২ জন আহত হয়েছে।
গাজিল নামে ওই মার্কেটটি প্রধানত পশু-পাখী বিক্রি হত। এছাড়া বিভিন্ন প্রজাতির মাছ এমনকি সাপও বিক্রি হত ওই মার্কেটে। শুক্রবার মার্কেটটিতে বেশ ভিড় ছিল।
ইরাকে সাম্প্রতিক সময়ে মার্কেটগুলো হামলাকারীদের মূল লক্ষ্যস্থলে পরিণত হয়েছে। গাজিলের কাছেই শৌর্য মার্কেটের অবস্থান। নিরাপত্তার বিধানের জন্য ওই মার্কেটের ব্যবসায়ীরা কয়েকদিন আগে সরকারের কাছে দাবি জানিয়েছিল। নতুবা তারা পুরোপুরি অথবা আংশিক ধর্মঘটের ডাক দেওয়া হুমকি দেয়।
