২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মঘাতী হামলায় অল্পের জন্য বেঁচে গেলেন শ্রীলংকার প্রতিরক্ষা সচিব

শ্রীলংকার রাজধানী কলম্বোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে শুক্রবার দেশটির প্রতিরক্ষা সচিবের গাড়ি লক্ষ করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Dec 2006, 10:38 AM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এতে প্রতিরক্ষা সচিব ও প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্ষের ভাই গোথাব্বা রাজাপাক্ষে অল্পের জন্য বেঁচে গেলেও তার দেহরক্ষীসহ কমপক্ষে ১৪ জন আহত হয়। হামলার দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। তবে এর জন্য এলটিটিইকেই দায়ী করা হচ্ছে।

এদিকে পৃথক ঘটনায় জাফনা হাসপাতালের বাইরে মাইন বিস্ফোরণে নিহত হয়েছে দুই জন নিরাপত্তা রক্ষী। এতে আহত হয় আরো ১২ জন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গাড়ি বোমা বিসেআফারণে আহত সচিবের গাড়িচালকসহ মোট ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বলেছেন, এটা সম্ভবত আত্মঘাতী বোমা হামলা। ট্যাক্সি কিংবা মোটর সাইকেল থেকে এ হামলা চালানো হয়।

ঘটনার পরপরই সচিবের গাড়িচালক জানিয়েছিলেন, বিস্ফোরণে গোথাব্যা রাজাপাক্ষেও সামান্য আহত হয়েছেন। কিন্তু পরবর্তীকালে প্রেসিডেন্টের আলোকচিত্রী সুদাথ সিলভা জানান, সচিবের দেহরক্ষীরা আহত হলেও তিনি অক্ষত ছিলেন এবং তার জামায় রক্তের দাগ দেখে অনেকের ধারণা হয় তিনি আহত হয়েছেন। ঘটনার পরপরই গোথাব্বা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন।

গোথাব্যা রাজাপাক্ষে বছরখানেক আগে দেশটির প্রতিরক্ষা সচিব নিযুক্ত হন।

তামিল টাইগাররা (এলটিটিই) নতুন মাত্রায় তাদের স্বাধীনতা সংগ্রাম শুরু করার ঘোষণা দেওয়ার একদিন পরই এ বোমা হামলা হল।