২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশেও সাম্রাজ্য গড়বে মানুষ, আশাবাদ হকিংয়ের

পৃথিবী ও সৌরজগত ছাড়িয়ে মহাকাশেও সাম্রাজ্য বিস্তার করবে মানুষ। এটা স্বপ্ন নয়, বাস্তবেই সম্ভব। এমনটাই বললেন মহাকাশ বিজ্ঞানী স্টিফেন হকিং। বৃহস্পতিবার বিবিসি রেডিওর সঙ্গে সাক্ষাৎকারে এমন সম্ভাবনার কথা উচ্চারণ করেন দুনিয়া জোড়া খ্যাতি অর্জন করা এ বিজ্ঞানী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Nov 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বিজ্ঞানে অবদানের জন্য একই দিনই তাকে ‘কপলে পদকে’ ভূষিত করে যুক্তরাজ্যের রয়াল সোসাইটি। আলবার্ট আইনস্টাইন ও চার্লস ডারউইনের নামও রয়েছে প্রাচীনতম এ পদক জয়ীর তালিকায়।

বিভিন্ন জটিল সব গাণিতিক হিসাব কষে স্টিফেন হকিং বলেন, সেদিন বেশি দূরে নয়, যখন মানব সাম্রাজ্য ছড়িয়ে পড়বে মহাকাশের অন্য সৌর মণ্ডলেও। ‘স্টার ট্রেক’ স্টাইলে মানুষ চলে যাবে সেখানে। পারমাণবিক যুদ্ধ কিংবা মহাজাগতিক ঘটনায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এমন আশঙ্কা করাই যায়। তাই মনুষ্য প্রজাািতর অস্তিত্ব রক্ষায় আমাদের বেছে নিতে হবে বাসোপযোগী এমন কোনো গ্রহ। হতে পারে তা আমাদের সৌরজগতের বাইরে, কিন্তু বিজ্ঞান চর্চার ধারাবাহিকতায় এমন তত্ত্ব আসবে যার প্রয়োগে মহাকাশ ভ্রমণ হবে অনেক দ্রুত।

শুধু সম্ভাবনাই নয়, এটা তার পরবর্তী লক্ষ্য বলেই শোনালেন হকিং।