রুয়ান্ডায় বন্যায় ২৫ জনের প্রাণহানি
রুয়ান্ডার উত্তরাঞ্চলে বন্যায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সে দেশে কর্মকর্তারা এ কথা জানিয়ে বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
বন্যা উপদ্রুত অঞ্চলের গভর্নর বনিফেস রুকাগো রয়টার্সকে জানান, নদীর দু’কূল ভেসে অনেক এলাকা তুলিয়ে গেছে। এ পর্যন্ত ২৫ জনের মৃত্যুর কথা জানা গেছে। অনেকের লাশ বহুদূর ভেসে চলে যায়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বন্যায় প্রাণহানি ছাড়াও ফসলহানিসহ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে গভর্নর জানান।
গত এক সপ্তাহ ধরে আফ্রিকার পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কয়েক শ; লোক মারা গেছে। ঘর ছাড়া হয়েছে হাজার হাজার মানুষ।
