২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে গেরিলাদের অস্ত্র জমাকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে

জাতিসংঘের তত্ত্বাবধানে গেরিলাদের অস্ত্রজমা করার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নেপাল সরকার ও মাওবাদীরা। উভয়পক্ষের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি চুক্তির শর্ত অনুযায়ী কয়েকটি ধাপে এই অস্ত্র জমা করার কর্মসূচি বাস্তবায়িত হবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Nov 2006, 02:33 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

মঙ্গলবার মাওবাদী বিদ্রোহী এবং নেপাল সরকার শান্তি চুক্তি কার্যকর করার প্রথম পদক্ষেপ হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে শিগগিরই অস্ত্র জমা দেওয়ার বিষয়টিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। গত সপ্তাহে শান্তি চুক্তি সম্পাদিত হওয়ার পর অবিলম্বে কয়েক ধাপে অস্ত্র জমা দেওয়ার এ সিদ্ধান্তের কথা জানায় উভয়পক্ষ।

নেপালে প্রায় এক দশক ধরে চলা গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় ১৩ হাজার লোক নিহত হয়েছে।

শান্তি চুক্তি প্রতিষ্ঠায় প্রধান মধ্যস্থতাকারী ও মাওবাদী গেরিলাদের মুখপাত্র কৃষ্ণ বাহাদুর মাহারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দ্বন্ধ নিরসন করে শান্তি প্রতিষ্ঠায় আমরা সর্বোচ্চ নিষ্ঠা এবং আন্তরিকতা দেখাতে চাই।’

উল্লেখ্য, মঙ্গলবার সরকার ও মাওবাদীরা শান্তি চুক্তির অস্ত্র জমা দান সংক্রান্ত ‘এগ্রিমেন্ট অন মনিটরিং অব দ্যা ম্যানেজমেন্ট অব আর্মস অ্যান্ড আর্মিস’ ধারাটিতে স্বাক্ষর করে। পরে স্বাক্ষরিত কফি আনানের ব্যক্তিগত প্রতিনিধি ইয়ান মার্টিনের কাছে হস্তান্তর করা। মার্টিন এখন কাঠমান্ডুতে অবস্থান করছেন।

স্বাক্ষর অনুষ্ঠানের পর নেপালের সাত দলীয় জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের পক্ষে প্রধান মধ্যস্থতাকারী কৃষ্ণ প্রাসাদ সিতাউলা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই সমঝোতার মধ্য দিয়ে শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধির এক নতুন যুগে প্রবেশ করল নেপাল।