২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বোমা নয়, নারীর জন্য অর্থব্যয়ের আহ্বান এবাদির

পরমাণু শক্তিধর দেশগুলোর উচিত পারমাণবিক বোমা তৈরী নয় বরং নারীর ওপর শোষণ বন্ধে অর্থ ব্যয় করা। ২০০৩ সালে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী ইরানের শিরিন এবাদি শনিবার নয়াদিল্লীতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Nov 2006, 01:29 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

নারীর অধিকার তুলে ধরতে ভারত সফররত এ আইনজীবী বলেন, বিভিন্ন দেশের সরকার প্রায়ই বলে, নারীদের জীবনযাত্রার মানন্নোয়নের জন্য পর্যাপ্ত অর্থ নেই তাদের কাছে। কিন্তু বোমা তৈরীর সময় কখনও তাদের অর্থের অভাব হয় না।

তিনি আরও বলেন, ‘ভারত, পাকিস্তান, ইরান, আমেরিকা বা ইসরাইল-কোন দেশেরই বোমার প্রয়োজন নেই।’

নারীদের যৌনকর্মী হওয়ার পেছনে দারিদ্র্যই প্রধান কারণ উল্লেখ করে তিনি বলেন, খুব অর্থকষ্টে না থাকলে স্বেচ্ছায় কেউ অন্যের আনন্দদানের জন্য নিজের দেহ বিক্রি করে না।

তিনি আরও বলেন অনেক দেশেই পতিতাবৃত্তি অবৈধ হিসেবে বিবেচনা করা হলেও কর্তৃপক্ষ নারীর পক্ষে কথা না বলে বরং তাদেরকে যারা ব্যবহার করে তাদের পক্ষে দাঁড়ায়।

এর আগে শুক্রবার এক ফরাসী সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে এবাদি বলেন, পুরো বিশ্ব তেহরানের পরমাণু কর্মসূচির বিষয়টিকে এতটাই গুরুত্ব দিচ্ছে যে সেখাকার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি চাপা পড়ে যাচ্ছে।